দৈনিক মানবাধিকার সংবাদ ডেস্কঃ
আমার দায়িত্বরত সাংবাদিক সংগঠনের। সকল সাংবাদিক ভাই ও বোনেরা আসসালামু আলাই,, আপনাদের কাছে আমার বিশেষ ভাবে অনুরোধ গত কয়েক মাস যাবত বিশেষ ভাবে লক্ষকরা যাচ্ছে যে, আপনারা নিজেদের মধ্যে নিজেরা কাঁদা ছোড়াছুড়ি করছেন। এবং নিজেরা নিজেরা মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন। এমতাবস্থায় সকলের মন রক্ষার্থে কারো পক্ষে বিপক্ষে কথা বলার সুযোগ আমার ছিলো না। তাই আমি আজ নিরুপায় হয়ে আজকের এই লিখন। আমি চাই নিজেদের মধ্যে শান্তি শৃঙ্খলা এবং ঐক্যবদ্ধতা।
আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে দেশ এবং মানুষের কল্যাণে কাজ করি।এমনিতেই দেশে কিছু গণমাধ্যম কর্মীদের কারণে গণমাধ্যম কর্মীদের সম্মান ক্ষুন্ন হচ্ছে। তাই আর দেরি না করে আসুন আমরা সবাই মিলে দেশ প্রেমের শপথ নিয়ে, কল্যাণের পথে, সম্মানের পথে ফিরে যাই।
সবাই মিলে করি কাজ হারি জিতি নাহি লাজ। একান্তই আমার অনুসারীদের জন্য লিখন,
শিব্বির আহমেদ ওসমান
সভাপতি
চট্টগ্রাম সাংবাদিক ফোরাম
চট্টগ্রাম।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম