স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা পরিষদ এর নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম শপথ গ্রহণ করেছেন।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার নব-নির্বাচিত চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম এর শপথ গ্রহণ অনুষ্ঠান ২০ শে জুন রোজ মঙ্গলবার দুপুরে সিলেট বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। তাকে শপথবাক্য পাঠ করিয়েছেন বিভাগীয় কমিশনার ড.মুহাম্মদ মোশাররফ হোসেন।
এসময় বিভাগীয় কার্যালয়ের কর্মকর্তাগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বিগত ২০২২ সালর ২ নভেম্বর জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন চেয়ারম্যান নির্বাচিত হন। পরে ২৬ ডিসেম্বর তিনি মৃত্যু বরণ করলে চেয়ারম্যান পদে ২৫ মে উপনির্বাচন অনুষ্ঠিত হয়। এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিসেবে নুরুল ইসলাম বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হন। আগামী বৃহস্পতিবার তিনি দায়িত্ব গ্রহণ করবেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম