হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
নানা কর্মসূচীর মধ্য দিয়ে জগন্নাথপুরে আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে।
সারা দেশের ন্যায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষে ২৩ শে জুন সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ এর উদ্যোগে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তেলিত উত্তোলন করা হয়। পরে বাদ জুম্মা দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রশীদ ভূইয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাজী মোঃ রেজাউল করিম রিজুর পরিচালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি আনহার মিয়া, আব্দুল কাইয়ূম মশাহিদ, সাবেক সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্রধর, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ ইকবাল হোসেন ভূইয়া, পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আঙ্গুর মিয়া, উপজেলা যুবলীগের সহ সভাপতি সাইফুল ইসলাম রিপন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান হাবিব, পাইলগাঁও ইউনিয়নের সাবেক সভাপতি আপ্তাব উদ্দিন,চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল গফুর, যুগ্ম সম্পাদক আব্দুল গফুর, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলাল হোসেন, উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মুকিত, সাধারণ সম্পাদক তাহা আহমেদ, কলেজ ছাত্রলীগ সভাপতি হাসান আদিল,পাইল গাও ইউনিয়ন আওয়ামী লীগ নেতা সৈয়দ কলমদর আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক সোহেল আহমদ, ছাত্রলীগ নেতা আকতার, জিল্লুর, ইব্রাহিম, জামিল প্রমুখ।আলোচনা সভা শেষে সংগঠনের উত্তরোত্তর সফলতা, উৎকর্ষকতা, দেশ ও দলের সমৃদ্ধি ও দীর্ঘায়ূ কামনা করে জন্মদিনের কেক কাটা হয়।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম