হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের পল্লীতে রাতের আধাঁরে ২ লাখ টাকা সমপরিমাণ মূল্যের একটি ষাঁড় ও একটি গাভী গরু চুরি হয়েছে।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বলবল গ্রাম নিবাসী মোঃ হেলাল মিয়া'র গোয়াল ঘর থেকে গতকাল ২৯ শে জুন রোজ বৃহস্পতিবার দিবাগত রাতের কোনো এক সময় একটি লাল রংয়ের ষাঁড় ও একটি নেড়া সাদা রংয়ের গর্ভবতী গাভী অজ্ঞাতনামা চুরেরা চুরি করে নিয়ে গেছে। এই গরু দুটির বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা হবে বলে গরুর মালিক জানিয়েছেন।
এব্যাপারে চুরি যাওয়া গরু দুটির মালিক হেলাল মিয়া বলেন, প্রতিদিনের মতো রাত প্রায় দু ঘটিকার সময় গরু গুলোকে দেখভাল করে ঘুমিয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে দেখি গোয়াল ঘরের দরজা খোলা এবং একটি ষাঁড় ও একটি গাভী নেই। তখন বুঝতে পারি চুরেরা গরু চুরি করে নিয়ে গেছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, এই দুটি গরুর বর্তমান বাজার মূল্য প্রায় ২ লাখ টাকা হবে। এবিষয়ে আইনের আশ্রয় নেব।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম