প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:০৫ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২, ২০২৩, ৮:৩০ অপরাহ্ণ
ঈশ্বরদীতে সড়ক দূঃঘটনায় প্রাইভেটকারের ঢাক্কায় শিশু নিহত

মামুনুর রহমান,ঈশ্বরদী, পাবনা: পাবনার ঈশ্বরদীতে প্রাইভেটকারের ধাক্কায় মায়ের কোল থেকে ছিটকে পড়ে তাসনিয়া আক্তার লামিয়া (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২ জুলাই) দুপুরে উপজেলার মুলাডুলি ইক্ষু খামারের সামনে পাবনা-নাটোর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। ড়নিহত লামিয়া মুলাডুলি ইউনিয়নের শেখপাড়া গ্রামের সুমন আলীর মেয়ে। স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, দুপুর সাড়ে ১২টার দিকে শিশু লামিয়াকে নিয়ে মোটরচালিত ভ্যানে করে মুলাডুলি বাজার থেকে দাশুড়িয়া যাচ্ছিলেন মা সাথি খাতুন। পথে ইক্ষু খামারের সামনে পৌঁছালে একটি প্রাইভেটকার ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে সাথি খাতুনের কোল থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায় শিশু লামিয়া খাতুন। এসময় সাথী খাতুন ও ভ্যানচালক আহত হন। খবর পেয়ে পাকশী হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.