হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে গ্রেপ্তারী পরোয়ানা ভূক্ত পলাতক আসামী তানভীর (৩৩) কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। তাকে জেল হাজতে প্রেরন করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই সাব্বির আহসান এর নেতৃত্বে একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর পৌর এলাকার ইসাকপুর গ্রাম নিবাসী আব্দুল কছির এর ছেলে আদালত কর্তৃক গ্রেপ্তারি পরোয়ানা ভূক্ত জি আর-২৩২/১৯ এর পলাতক আসামী এনামুল হক তানভীর(৩৩)কে গ্রেপ্তার করেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। তাকে ১৮ ই জুলাই রোজ মঙ্গলবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম