মো: মাসুদ পারভেজ
বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনা জেলার বামনা উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ২০২৩ সালের প্রথম দিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৭ আগষ্ট) প্রথম দিন সকাল ১০টা থেকে ১টা পর্যন্ত বাংলা (আবশ্যিক) প্রথমপত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়।
সরেজমিনে উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায়, সুষ্ঠু ও সুন্দর পরিবেশে এইচএসসি পরীক্ষার লক্ষ্যে সকাল সাড়ে নয়টার দিকে সরকারি নির্দেশনা অনুযায়ী পরীক্ষার্থীদের ছাড়া সকল অভিভাবকদের পরিক্ষা কেন্দ্র থেকে বের করে দেওয়ার নির্দেশ দেওয়া হয়। সরকারি ঘোষণা অনুযায়ী প্রত্যেক পরীক্ষার্থীকে আধাঘন্টা আগে পরিক্ষার কেন্দ্রে প্রবেশ করানো হয়।
এ বিষয়ে হল সুপার মো: জাকির হোসেন বলেন, 'এই কেন্দ্রে মোট পরীক্ষার্থী ২০৪ জন। এখানে সবাই উপস্থিত। সুষ্ঠু ও সুন্দর পরিবেশে পরীক্ষা হচ্ছে।'
সুষ্ঠু পরিবেশ বজায় রাখার লক্ষ্যে এইচএসসি পরীক্ষার প্রথম দিনে পরিক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেল নির্বাহি অফিসার অন্তরা হালদার। তিনি ১২ টার দিকে উপজেলার হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয় পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্তর হালদার বলেন, 'আমরা চাই সুষ্ঠু, সুন্দর ও নকল মুক্ত এসএসসি পরীক্ষা শেষ করতে, আশা করছি সেইভাবেই এইচএসসি পরীক্ষা শেষ করতে পারবো।'
উল্লেখ্য, এ বছর বামনা উপজেলা থেকে মোট ৮৯৮ জন এইচএসসি পরিক্ষার্থী অংশগ্রহণ করছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম