
মোঃ ইলিয়াস উদ্দিন, দুমকী উপজেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি মোঃ জাহিদ খান কে সাময়িক বহিস্কার করা হয়েছে ।
১৮-০৮-২৩ইং শুক্রবার রাতে উপজেলা ছাত্রলীগের সভাপতি রফিকুল ইসলাম জীবন ও সাধারণ সম্পাদক সবুজ সিকদারের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে ।
বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে , বাংলাদেশ ছাত্রলীগ, দুমকি উপজেলা শাখার এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, জাহিদ খান (সহ-সভাপতি) , বাংলাদেশ ছাত্রলীগ, মুরাদিয়া ইউনিয়ন শাখা। সংগঠন নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকালাপে লিপ্ত থাকায় সংগঠন থেকে সাময়িক বহিষ্কার করা হলো। সেই সাথে তাকে স্হায়ী বহিস্কারের জন্য বাংলাদেশ ছাত্রলীগ পটুয়াখালী জেলা শাখা বরাবর সুপারিশ করা হলো।
এ বিষয়ে দৈনিক মানবাধিকার সংবাদ কে বাংলাদেশ ছাত্রলীগ, মুরাদিয়া ইউনিয়ন শাখার সাধারন সম্পাদক মোঃ সিফাত হোসেন বলেন, "যারা দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে এভাবে সংগঠন বিরোধী কার্যকলাপে যুক্ত হবে, তাদের কে জেনো উপজেলা ছাত্রলীগ বহিষ্কার করে । আমি ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে উপজেলা ছাত্রলীগের এ সিদ্ধান্ত কে সাধুবাদ জানাই ।ছাত্রলীগ মুজিব আদর্শ মেনে চলে, ছাত্রলীগে কোন জা'মাত
বি এনপির ঠাই নাই ।"
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম