
মোঃ ইলিয়াস উদ্দিন , দুমকী উপজেলা (পটুয়াখালী) প্রতিনিধিঃ
পটুয়াখালীর দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন আ'লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৮তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া, মোনাজাত ও মানব ভোজের আয়োজন করা হয়।
শনিবার (২৬আগষ্ট) দুপুর ১টায় মুরাদিয়া বোর্ড অফিস বাজারের দলীয় কার্যালয়ের সামনে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন মুরাদিয়া ইউনিয়ন আ'লীগের আহবায়ক সৈয়দ ফজলুল হক। সদস্য সচিব মাহাফুজুর রহমান খানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, দুমকী উপজেলা পরিষদ চেয়ারম্যান ড. হারুন অর রশীদ হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আ'লীগ সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক শাহজাহান আকন সেলিম, উপজেলা সহ-সভাপতি সৈয়দ গোলাম মর্তুজা, মাওলানা আলমগীর হোসেন, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক সবুজ সিকদার প্রমুখ।
আলোচনা সভা শেষে দোয়া মোনাজাত ও মানব ভোজের আয়োজন করা হয়।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম