
ইশরাত মাসুদ,গলাচিপা প্রতিনিধিঃ
পটুয়াখালীর গলাচিপা বিদেশে অবস্থানরত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তাঁর পরিবারের অন্যান্য সদস্যদের হত্যার দন্ডপ্রাপ্ত আসামীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবীতে মানববন্ধন, সমাবেশ ও স্মারক লিপি প্রদান করেন আ. খ. ম জাহাঙ্গীর হোসাইন ফাউন্ডেশন। সোমবার সকালে উপজেলা পরিষদ কমপ্লেক্সের সামনে মানববন্ধন শেষে সমাবেশে ফাউন্ডেশনের যুগ্ন আহ্বায়ক মু.হালিম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন এ্যাড.মো.শামিম মিয়া, সাইফুল ইসলাম তুহিন, এ্যাড.সঞ্জয় কুমার দাস, শাহরিয়ার কামরুল প্রমুখ। সমাবেশ শেষে উপজেলা নির্বাহী অফিসারের কাছে স্মারক লিপি প্রদান করা হয়।
#
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম