
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে আটপাড়া উচ্চ বিদ্যালয়ে আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ব শিক্ষক দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ আটপাড়া উচ্চ বিদ্যালয়ের আয়োজনে ৫ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার বিকালে অত্র বিদ্যালয়ের হলরুমে প্রধান শিক্ষক এইচ এম আজমল হোসাইন এর সভাপতিত্বে ও শিক্ষক মাওলানা মোঃ কবির উদ্দিন এর পরিচালনায় আলোচনা সভা ও শিক্ষক সম্মাননা ক্রেষ্ট প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উক্ত আলোচনা সভায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কলকলিয়া ইউনিয়ন পরিষদের তিনবারের সাবেক চেয়ারম্যান ও আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ১নং কলকলিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আব্দুল হাসিম, আটপাড়া উচ্চ বিদ্যালয় এর দাতা সদস্য বিশিষ্ট শিক্ষানুরাগী বারহাল ডিগ্রি কলেজ এর প্রভাষক মাওলানা মোঃ তরিকুল ইসলাম।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির অভিভাবক সদস্য মোঃ ফয়জুল হক, শাহজাহান মিয়া, মোঃ নজরুল ইসলাম, শক্তিয়ারগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ নূরুল হক, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক কাজল বনিক, মোঃ ইমান উদ্দিন, যুবলীগ নেতা কামাল হোসেন লিলু, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী লিমা আক্তার, মাছুমা আক্তার, ছাদিয়া বেগম রিমা ও তাহিয়া আঞ্জুম রাঈদা।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন, আটপাড়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী কনিকা বেগম ও গীতা পাঠ করেন ঝলক দাস।
পরে আটপাড়া উচ্চ বিদ্যালয় এর দাতা সদস্য, পরিচালনা কমিটির সভাপতি, সদস্য, শিক্ষক, সাংবাদিক ও এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেষ্ট তুলে দিয়েছেন অনুষ্ঠানের অতিথি বৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন, আটপাড়া উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য শাহজাহান মিয়া, শিক্ষানুরাগী সদস্য পঞ্চমী রানী দাস, , আটপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুল কাইয়ুম, শিক্ষক প্রদীপ রঞ্জন দাস, মোঃ কাউছার আলম, আবুল কালাম মোঃ ফেরদৌস, মোঃ লালু মিয়া, রনজয় দাস, মোঃ বদরুদ্দোজা আলম, পীযুষ দেবনাথ, শাহীনুর রহমান শাহীন ও বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম