
ইমদাদুল ইসলাম রনি
চান্দিনা উপজেলা প্রতিনিধি
কুমিল্লা ৮ বরুড়া সংসদীয় আসনে এ এন এম মঈনুল ইসলাম মঈনুল আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন এর নির্বাচনী প্রচারনা চলিয়ে যাচ্ছেন।আজ সারাদিন ব্যাপী ৩নং উত্তর খোশবাস ইউনিয়নে প্রতিটি পাড়া-মহল্লায় ও বাড়ি বাড়ি গিয়ে তিনি নির্বাচনী প্রচারনা করেন।এসময় তিনি স্থানীয় নেতা-কর্মীদের সাথে যোগাযোগ ও আশেপাশের এলাকায় জনসংযোগ করেন।
বরুড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রাপ্ত মঈনুল ইসলাম সাবেক চার বারের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম আঃ হাকিম সাহেবের সুযোগ্য পুত্র হিসেবে ওনার একটাই দাবী ছিল -যেহেতু ওনার মরহুম পিতা আঃ হাকিম সাহেব বরুড়ার মাটি ও মানুষের জন্য নিরলস পরিশ্রম করছেন।সেহেতু ওনি যেন ওনার বাবার অসমাপ্ত স্বপ্নগুলো পূরন করার লক্ষ্যে কাজ করে যেতে পারেন।
তাছাড়াও মঈনুল ইসলাম আরও বলেন - আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় চিনিয়ে আনার জন্য সকলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
তিনি আরও বলেন- বরুড়ার মাটি ও মানুষের উন্নয়নের লক্ষ্যে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে প্রত্যাশা করি ওনি যেন নৌকা মার্কার মনোনয়ন দিয়ে আমাকে এলাকার অসহায় মানুষের পাশে থেকে সেবা করার সুযোগ করে দেন।
ওনার নেতা-কর্মীরা বলেন--মঈনুল ইসলাম বরুড়া উপজেলা আওয়ামী লীগের নিরাপদ ঠিকানা ও অভিভাবক,
যার হাতেই নৌকার বিজয় নিশ্চিত।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম