
হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে কলকলিয়ায় মুবারক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাহ ও তালামীযে ইসলামীয়ার আয়োজনে ১২ ই অক্টোবর রোজ বৃহস্পতিবার দুপুরে এক বিশাল মুবারক র্যালী কলকলিয়া বাজারস্থ ডায়মন্ড কমিউনিটি সেন্টার প্রাঙ্গন থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এই সেন্টার প্রাঙ্গনে ফিরে এসে আলোচনা সভায় মিলিত হয়।
কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ'র সহ-সভাপতি মোঃ শিহাব উদ্দিন এর সভাপতিত্বে ও সহ-সাধারন সম্পাদক হাফিজ নুরুজ্জামান এবং কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ তালামীযে ইসলামীয়ার সাধারন সম্পাদক মোঃ রোমান হোসেন এর যৌথ পরিচালনায় অনুষ্ঠিত উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ এর সহ-সাংগঠনিক সম্পাদক মাওলানা আজমল হোসাইন জামী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ এর সভাপতি মাওলানা মহিউদ্দিন এমরান, ইয়াকুবিয়া হিফজুল কুরান বোর্ড জগন্নাথপুর এর সভাপতি হাফিজ মোঃ নূরুল হক, বাংলাদেশ আঞ্জুমানে আল -ইসলাহ জগন্নাথপুর উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা নূর আহমদ, সাংগঠনিক সম্পাদক হাফিজ সমছু মিয়া সুজল, বালিকান্দী আটপাড়া সুন্নিয়া হাফিজিয়া দাখিল মাদ্রাসার সহকারী সুপার জমির আহমদ, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া জগন্নাথপুর উপজেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাহমুদুল হাসান ও কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়ার সভাপতি মোঃ ফরহাদ হোসেন।
উক্ত মুবারক র্যালী ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন, কলকলিয়া ইউনিয়ন শাখা বাংলাদেশ আঞ্জুমানে আল- ইসলাহ এর সাবেক সহ-সভাপতি মাওলানা শাহ মোহাম্মদ, মোঃ আব্দুল গফফার, সাধারন সম্পাদক হাফিজ সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি মুফতি জিয়াউল হক, মোঃ জয়নাল আবেদীন, মাওলানা আখলাকুর রহমান, সদস্য ক্বারী ঈসা আহমদ, বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামীয়া কলকলিয়া ইউনিয়ন শাখার সহ-সভাপতি হাফিজ শহীদুল ইসলাম, সহ-সাধারন সম্পাদক হাফিজ মুজিবুল হক, অর্থ সম্পাদক হাফিজ রেজাউল হক, সহ -অফিস সম্পাদক ময়নুল হোসাইন, সহ-তথ্য ও প্রযুক্তি সম্পাদক হাফিজ দিলোয়ার, সদস্য শামছুল আলম,মোঃ মামুন হোসেন, মোঃ ইমদাদুল হক মিলন ও হাফিজ ছৈয়দুর রহমান ও বিভিন্ন প্রতিষ্ঠান এর শিক্ষার্থী বৃন্দ সহ বিভিন্ন শ্রেনী পেশার তিন শতাধিক ধর্মপ্রাণ মুসল্লীয়ামে কেরাম উপস্থিত ছিলেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম