
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কার বিজয়ের লক্ষ্যে পঞ্চগড় চিনিকল মাঠে এক বিশাল জনসভার আয়োজন করেছেন, পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নাঈমুজ্জামান মুক্তা।
রবিবার (১৫ অক্টোবর ) বিকেলে চিনিকল মাঠে বিশাল এই আয়োজন করা হয়। দুপুর ২টা থেকেই চিনিকল মাঠে পঞ্চগড় পৌরসভার ৯ টি ওয়ার্ড
ও সদর উপজেলার ১০টি ইউনিয়নের প্রত্যন্ত এলাকা থেকে হাজার হাজার জনতা নেচে-গেয়ে এবং মিছিল সহকারে জনসভায় যোগদান করেন। এসময় চিনিকল মাঠের জনসভা যেন জনসমুদ্রে পরিণত হয়েছে । নাঈমুজ্জামান মুক্তাকে মনোনয়ন দেওয়ার আহ্বানে জনসভায় লাখো জনতার ঢল নেমেছে। জনসভা থেকে হাজারো জনতা নাঈমুজ্জামান মুক্তাকে নৌকা প্রতীকে মনোনয়ন দিতে দুই হাত তুলে সমর্থন জানান। জনসভায় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উপজেলা, ইউনিয়ন, ওয়ার্ড ও কেন্দ্রভিত্তিক নেতারা, জনপ্রতিনিধি, বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, ধর্মীয় ও পেশাজীবী নেতারা বক্তব্য রাখবেন। এসময় চিনিকল মাঠে বিশাল উন্মুক্ত মঞ্চে দুপুরের পর থেকে চলে নেতাকর্মীদের বক্তব্য। জনসমাবেশকে ঘিরে জনতার বাঁধভাঙা উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে নেতা কর্মীদের ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম