প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:২৮ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২২, ২০২৩, ৮:১৬ অপরাহ্ণ
জগন্নাথপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপন

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৩ ইং উদযাপন উপলক্ষে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
" আইন মেনে সড়কে চলি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের অন্যন্য স্থানের ন্যায় জাতীয় নিরাপদ সড়ক দিবস -২০২৩ ইং উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২২ শে অক্টোবর রোজ রবিবার দুপুরে উপজেলা পরিষদ এর হলরুমে জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাজেদুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর মিনিবাস মালিক সমিতির সভাপতি আলহাজ্ব শাহ নিজামুল করিম ও মকসুদ মিয়া প্রমূখ।
এসময় বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.