প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১৫ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৪, ২০২৩, ৯:৪৩ অপরাহ্ণ
জগন্নাথপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
পাগলা -জগন্নাথপুর - আউশকান্দী আঞ্চলিক মহাসড়কে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী মাসুদ (৩২) নামক এক যুবক মৃত্যু বরন করেছে। ঘাতক ট্রাক ও চালককে আটক করা হয়েছে।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত সৈয়দপুর নোয়াগাঁও ( খানবাড়ী) গ্রাম নিবাসী মৃত হিরন খানের ছেলে মোঃ মাসুদ খাঁন (৩২) নামক যুবক মোটরসাইকেল যোগে ২৪ শে অক্টোবর রোজ মঙ্গলবার বিকালে রানীগঞ্জ বাজারের দিকে যাওয়ার সময় পাগলা - জগন্নাথপুর - আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর জগন্নাথপুর অংশের অনন্ত গোলাম আলীপুর এলাকায় পৌছা মাত্রই জগন্নাথপুরগামী ইট বোঝাই ট্রাক( ঢাকা মেট্রো-ট-১৮-৬৭৬) এই মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুর্ঘটনা কবলিত হয়ে মোটরসাইকেল আরোহী মাসুদ খান(৪০) ঘটনাস্থলে মৃত্যু বরন করেছেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার এসআই জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করার পাশাপাশি ঘাতক ট্রাক ও চালক ফারুককে আটক করে থানায় নিয়ে এসেছেন। লাশ জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মর্চ্যুয়ারীতে রাখা হয়েছে। মরদেহ ২৫ শে অক্টোবর ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.