।সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরোচিফ রাজশাহী
ইং ৩১ অক্টোবর ২০২৩ তারিখ বিকাল ৪ঃ৩০ ঘটিকায় রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ মোড় নামক এলাকায় অপারেশন পরিচালনা করে বিদেশি পিস্তল ০১টি, ম্যাগাজিন ০১টি, মোবাইল ০১টি, সিম ০১টি উদ্ধার করেন এবং আসামি মোহাম্মদ ইতিবুর রহমান রন্টু (৪২), পিতা মৃত ইদ্রিস আলী সাং গ্রাম শিবপুর থানা চারঘাট জেলা রাজশাহী'কে গ্রেফতার করে।
ঘটনার বিবরণে প্রকাশ: গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাব-৫ রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল জানতে পারে যে রাজশাহী জেলার বাঘা থানাধীন মীরগঞ্জ মোড় এলাকায় পাকা রাস্তার ওপর একজন ব্যক্তি অবৈধ মাদকসহ অবস্থান করছে। উক্ত সংবাদ ঘটনাস্থল মীরগঞ্জ মোড়ে পাকা রাস্তার ওপর পৌঁছামাত্রই র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন ব্যক্তি কৌশলে দৌড়ে পালানোর চেষ্টাকালে র্যাবের টিম তাকে ঘটনাস্থলেই আটক করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় যে, তার নিকট অবৈধ অস্ত্র আছে পরবর্তীতে র্যাবের টিম ধৃত আসামীর দেহ তল্লাশি কালে তার পরিহিত প্যান্টের বেল্টের সাথে কোমরের সামনের দিকে স্বচ্ছ রংয়ের কসটেপ দ্বারা পেচিয়ে বিশেষ কায়দায় লুকায়িত অবস্থায় উক্ত অবৈধ অস্ত্র উদ্ধার করে উক্ত বিদেশী পিস্তল ও ম্যাগজিন বিক্রয়ের উদ্দেশ্যে তার নিকট রেখেছিল বলে র্যাব কে জানাই তার পিসিপিআর যাচাই করে জানা যায় ইতিপূর্বে তার আরও একটি মাদক মামলা রয়েছে।
উক্ত আসামির বিরুদ্ধে রাজশাহী জেলার বাঘা থানায় অস্ত্র আইনে মামলার প্রক্রিয়া চলছে
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম