প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:১৮ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১, ২০২৩, ৯:৫০ অপরাহ্ণ
জগন্নাথপুরে সড়কে গাছ ফেলে বিএনপির বিক্ষোভ, তবোও ঢিলেঢালা অবরোধ

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
বিএনপি- জামাতের ডাকা অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনে জগন্নাথপুরে সড়কে গাছ ফেলে বিএনপি বিক্ষোভ করেছে। তবুও ঢিলেঢালা ভাবে অবরোধ হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দের দখলে ছিল রাজপথ । নির্বিঘ্নে চলেছে ছোট ছোট যানবাহন।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও বাংলাদেশ জামাতে ইসলামীর ডাকা সারা দেশ ব্যাপী তিন দিনের অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিন অর্থাৎ গতকাল ১ লা নভেম্বর রোজ বুধবার সকালে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি পরিবার এর নেতৃবৃন্দ সড়কে গাছ ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশা-পাশি বিক্ষোভ মিছিল করেছে। তবুও ঢিলেঢালা ভাবে অবরোধ হয়েছে। রাজপথ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর দখলে ছিল। জনসাধারণের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সার্বক্ষণিক সতর্ক অবস্থানে ছিল। সরেজমিনে ঘুরে দেখা গেছে ও জানাযায়, জগন্নাথপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ ১ লা নভেম্বর সকাক প্রায় ৯ ঘটিকার সময় জগন্নাথপুর- বিশ্বনাথ - রশীদপুর - সিলেট সড়কের জগন্নাথপুর অংশে আটঘর এলাকায় সড়কের উপর গাছ ও ইট ফেলে যানবাহন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার পাশা-পাশি বিক্ষোভ মিছিল করে পুলিশ আসছে এমন খবর পেয়ে চলে যায়। এই সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে সড়ক থেকে গাছ ও ইট সরিয়ে সড়ক পরিস্কার করে দেন। পরে জগন্নাথপুর উপজেলা সদর সহ উপজেলার কোথাও এই অবরোধ এর সমর্থনে মিছিল ও পিকেটিং না থাকায় উপজেলার সবকটি সড়কে ছোট ছোট যানবাহন অর্থাৎ যাত্রীবাহী সিএনজি, অটোরিক্সা নির্বিঘ্নে চলাচল করেছে। দূরপাল্লার বাস-মিনিবাস ও প্রাইভেটকার বিকাল থেকে জগন্নাথপুর - সুনামগঞ্জ ও জগন্নাথপুর রশীদপুর সড়ক দিয়ে জগন্নাথপুর উপজেলা অংশে চলাচল করছে। যদিও অবরোধ আতংকে যাত্রী সাধারণ একেবারেই ভাবে কম ছিলেন। তবে জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মী বৃন্দ দফায় দফায় উপজেলা সদরে বিএনপি- জামাতের ডকা অবরোধ কর্মসূচীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছেন। জনসাধারণের জানমালের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দিনভর বিভিন্ন পয়েন্টে ও সড়কে টহল দিয়েছেন। বিএনপি ও জামাতের ডাকা অবরোধ কর্মসূচীর দ্বিতীয় দিনেও জগন্নাথপুরে কোনো প্রভাব পড়েনি। অপ্রীতিকর ঘটনাও ঘটেনি।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.