প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ১১, ২০২৩, ৮:৪৭ অপরাহ্ণ
বামনায় আওয়ামী-যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

মো: মাসুদ পারভেজ
নানা কর্মসূচির মধ্যে দিয়ে বরগুনা জেলার বামনা উপজেলায় আওয়ামী-যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বেলা সাড়ে ১০ টার দিকে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়প কেক কেটে ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভ সূচনা করা হয়।
এরপর উপজেলা যুবলীগের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামী লীগের উপজেলা কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে আওয়ামী লীগ, যুবলীগ ও অংঙ্গ সংগঠনের নেতা কর্মীরা অংশ গ্রহণ করেন।
এ সময় উপস্থিতগনদের মধ্যে অন্যতম হলেন বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসীম উদ্দিন পিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও বামনা সদর ইউনিয়নের চেয়ারম্যান চৌধুরী কামরুজ্জামান সগির, বামনা উপজেলা আওয়ামী-যুবলীগের সাবেক সভাপতি সাইফুল ইসলাম সরোয়ার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনিম তালুকদারসহ উপজেলা যুবলীগের নেতা কর্মীসহ, সকল ইউনিয়ন আওয়ামী-যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক ও নেতা কর্মীরা।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.