প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৩:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ
জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতা “রবিন” গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে স্বেচ্ছাসেবক দল নেতা রবিন (৪০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয়, আদালত ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মিজানুর রহমান এর দিক নির্দেশনায় অত্র থানার চৌকস এসআই মোঃ জিন্নাতুল ইসলাম তালুকদার এর নেতৃত্ব একদল পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়ন এর অন্তর্ভুক্ত মকরমপুর গ্রাম নিবাসী মৃত মনির মিয়ার ছেলে নাশকতা মামলার আসামী সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মুসাব্বির হোসেন রবিন (৪০) কে গ্রেপ্তার করেন। তাকে ২৭ শে নভেম্বর রোজ সোমবার সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালত এর বিজ্ঞ বিচারক তাকে সুনামগঞ্জ জেল হাজতে প্রেরন করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.