নীলফামারী প্রতিনিধি
এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে"মাননীয় প্রধানমন্ত্রীর এই উক্তিকে
সামনে রেখে নীলফামারীর জলঢাকায় উপজেলা পরিষদের ক্যাম্পাসে পতিত জমিতে উন্নত জাতের হলুদের চাষ করা হচ্ছে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা ও জানাযায়,উপজেলা প্রশাসনের
সহযোগিতায় কৃষি সম্প্রসারণ
অধিদপ্তরের উদ্দ্যোগে কৃষি অফিসের সামনে পতিত জমিতে উন্নত মানের হলুদ চাষের পাশাপাশি চাষ করা হয়েছে মডেল পুষ্টি বাগান।
ছায়াযুক্ত সবুজেঘেরা এ স্হানে হলুদ ও সবজি বাগানের এ দৃশ্য উপজেলার কৃষি অফিসে সেবা নিতে আসা মানুষের নজর কেড়েছে। এতে করে কৃষি অফিসে আসা সেবা প্রত্যাশীরা এ দৃশ্য দেখে তাদের বসত বাড়ির পতিত
জমিতে সবজি চাষে আগ্রহী হচ্ছেন।
কৃষি অফিসে সেবা নিতে আসা
উপজেলার কৈমারী ইউনিয়নের
রথবাজার এলাকার কৃষাণী লাভলী
বেগম জানান,পরেথাকা ছায়াযুক্ত
জমিতে হলুদের চাষ দেখে ভালো
লাগছে। তিনি তার বাড়ির ২ শতক
পরিত্যাক্ত জমিতে বিভিন্ন সবজি চাষ
করবেন বলে আগ্রহ প্রকাশ করেন।
এ ব্যাপারে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সুমন আহমেদ বলেন,মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন "এক ইঞ্চি জমিও যেন অনাবাদী না থাকে"।তাই আমরা সে নির্দেশনাকে বাস্তবায়ন করার লক্ষ্যে উপজেলার অভ্যন্তরে খালি পরে থাকা জায়গায় মসলা জাতীয় ফসল,শাক-সবজি রোপনের মাধ্যমে চাষাবাদ শুরু করেছি। আমাদের এখানে যেহেতু মানুষ সেবা নিতে আসে,এই চাষগুলো দেখে অনেকেই অনুপ্রাণিত হয়ে নিজেদের পতিত বা খালি জায়গা গুলোতে বিভিন্ন ফসল সহ সবজি চাষাবাদ করে দেশের কৃষি উৎপাদন বৃদ্ধিতে অবদান রাখবেন।