
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে ৫০০ গ্রাম গাঁজা সহ মো: রুমান ইসলাম (২৮), নামের একজনকে আটক করেছে বোদা থানার পুলিশ । আজ সোমবার ( ১৮ ডিসেম্বর) বিকেলে ২ নং ময়দানদিঘী ইউনিয়ন পরিষদের গেটের সামনে বোদা টু পঞ্চগড় গামী পাকা রাস্তার উপর হতে গাঁজাসহ রুমান ইসলামকে আটক করেছে বোদা থানায় পুলিশ। গাজা ব্যবসায়ী রুমান ইসলাম পঞ্চগড় সদর উপজেলার যতনপুকুরি গ্রামের মোঃ বাবুল ইসলামের ছেলে । জানা গেছে রুমান ইসলাম গাজা বিক্রি করার জন্য এসেছিলেন ময়দানদিঘিতে, পুলিশ জানতে পেরে গোপন সংবাদের ভিত্তিতে, বোদা থানার অফিসার ইনচার্জ মোঃ মোজাম্মেল হক এর নির্দেশে এস আই মোঃ আব্দুর রাজ্জাক এবং এসআই মাসুদ রানা এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ অভিযান পরিচালনা করেন এবং ময়দানদিঘির ইউনিয়ন পরিষদের গেটের সামনে থেকে বিক্রির সময় রুমান ইসলামকে ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করে বোদা থানায় নিয়ে আসা হয় । এ সময় অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান, রুমান ইসলামের বিরুদ্ধে , ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারনির ১৯(ক) রুজু করা হয়। মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম