
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ে জেলা তথ্য অফিসের আয়োজনে মুক্তিযুদ্ধ ভিত্তিক চলচিত্র প্রদর্শন, মুক্তিযুদ্ধের গল্প বলা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ১৮ ডিসেম্বর) দুপুরে পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের হল রুমে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় । এ সময় অনুষ্ঠানে পঞ্চগড় সরকারী টেকনিক্যাল স্কুল ও কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মতিন ডালির ,
সভাপতিত্বে প্রধান, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের পঞ্চগড় সদর উপজেলা কমান্ডার বীর মুক্তিযোদ্ধা , মোঃ ইসমাইল হোসেন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পঞ্চগড় জেলা তথ্য অফিসার, মোঃ হায়দার আলী,
পঞ্চগড় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের চীফ ইন্সট্রাক্টর (অ্যাপারেল), মোঃ হেলাল উদ্দীন,
কুইজ ও প্রশ্ন উত্তর পরিচালনায়: প্রশিক্ষক ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের, মোঃ আবু কাইয়ুম, গার্মেন্টস ডিপার্টমেন্টের, মোঃ সিরাজুল ইসলাম সহ
১৩০ জন শিক্ষার্থী এ অনুষ্ঠানে অংশগ্রহন করেন।
এ সময় জেলা তথ্য অফিসার, মোঃ হায়দার আলী বলেন, পড়ালেখার উদ্দেশ্য ভালো চাকুরি নয়, ভালো মানুষ হওয়া। ভালো মানুষ হতে হলে জাতির জনকের আদর্শের বিকল্প নেই। জাতির জনকের আদর্শ শিক্ষার্থীদের ধারণ করার আহ্বান জানান। এ সময় শিক্ষার্থীদের মুক্তিযুদ্ধের গল্প শোনান বীর মুক্তিযোদ্ধা মোঃ ইসমাইল হোসেন । তিনি বলেন, ‘আমরা যাঁরা যুদ্ধ করেছি, তাঁরা জানি, সেই সব দিন কতটা ভয়াবহ ছিল। প্রতিটি সময় ছিল মৃত্যুকে আলিঙ্গন করা। বেশির ভাগ সময় না যুদ্ধ করেছি তোমাদের জন্য।শিক্ষার্থীরাও মুক্তিযুদ্ধের গল্প শুনে অনেকেই বলেন‘, আমরা মুক্তিযুদ্ধের বিষয়ে পরিষ্কার ধারণা পেয়েছি। বীর মুক্তিযোদ্ধাদের মুখ থেকে যুদ্ধের সত্যিকারের গল্প শুনেছি। তাঁদের কথা শুনলে শরীরে কাঁটা দিয়ে ওঠে। আমাদের জন্য তাঁরা জীবন বাজি রেখে লড়াই করেছেন। আমরা তাঁদের কাছে কৃতজ্ঞ।’অনুষ্ঠানে তথ্য অফিসার, বঙ্গবন্ধুর জীবন ও কর্ম বিষয়ে কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে জাতির জনকের অসমাপ্ত আত্ম জীবনী বই উপহার দেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম