প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২০, ২০২৩, ৮:০৭ অপরাহ্ণ
বিএনপি নেতা জগন্নাথপুরের “সোবহান’ সিলেট থেকে গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সোবহান (৪৫)কে সিলেট থেকে গ্রেপ্তার করেছে জগন্নাথপুর থানা পুলিশ।
স্থানীয় ও থানা সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার এসআই মোঃ মিজানুর রহমান এর নেতৃত্বে একদল পুলিশ সিলেটের জালালাবাদ থানা পুলিশ এর সহযোগিতায় ২০ শে ডিসেম্বর রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় সিলেট মহানগরীর আখালিয়া এলাকার বড়বাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত কামারখাল গ্রাম নিবাসী আরশ আলীর ছেলে নাশকতা মামলার এজাহার নামীয় আসামী জগন্নাথপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ আব্দুস সোবহান (৪৫) কে তার নিজ বাসা হইতে গ্রেপ্তার করেছেন(জগন্নাথপুর থানার মামলার স্মারক নং-৩৭৯০(৩)১, তারিখঃ-০৭/১১/২৩ ইং)। তাকে জগন্নাথপুর থানায় আনা হয়েছে।
সুনামগঞ্জের সহকারী পুলিশ সুপার (জগন্নাথপুর সার্কেল) শুভাশিষ ধর গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.