প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ৬:৫১ অপরাহ্ণ
জগন্নাথপুরে অবরোধ এর সমর্থনে বিএনপির বিক্ষোভ মিছিল, চলেছে যানবাহন

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
নির্দলীয় নিরপেক্ষ সরকার এর একদফা দাবীতে বিএনপি- জামায়াত এর ডাকা অবরোধ এর সমর্থনে জগন্নাথপুরে বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতৃবৃন্দ বিক্ষোভ মিছিল করেছেন। তবে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। স্বাভাবিক ভাবে প্রাইভেটকার ও যাত্রীবাহী যানবাহন চলাচল করেছে।
নির্দলীয় নিরপেক্ষ সরকার এর একদফা দাবীতে ২৪ শে ডিসেম্বর রোজ রবিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি - জামায়াত এর ডাকা ১৩ তম ধাপের সকাল-সন্ধ্যা অবরোধ এর সমর্থনে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রাদল ও অঙ্গ সহযোগী সংগঠন এর নেতাকর্মীরা ২৪ শে শে ডিসেম্বর দুপুরে পাগলা -জগন্নাথপুর - আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক এর মজিদপুর এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। তবে বিএনপির ডাকা সকাল-সন্ধ্যা এই অবরোধে পাগলা - জগন্নাথপুর - আউশকান্দী আঞ্চলিক মহাসড়ক ও জগন্নাথপুর -বিশ্বনাথ -রশীদপুর সড়ক ও জগন্নাথপুর উপজেলার সবকটি সড়কে প্রাইভেটকার ও যাত্রীবাহী যানবাহন স্বাভাবিক ভাবে চলাচল করেছে। এবং হাট-বাজারে জনসমাগম স্বাভাবিক ছিল। জনসাধারণের নিরাপত্তার স্বার্থে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নাশকতা এড়াতে দিনবর সরব ছিল।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.