প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৪, ২০২৩, ৭:৫৪ অপরাহ্ণ
পঞ্চগড়ে পুলিশের অভিযানে হিরোইন সহ দুই মাদক কারবারি আটক

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদক বিরোধী অভিযান চালিয়ে দুইজন মাদক কারবারিকে ২ গ্রাম হিরোইন সহ আটক করেছে বোদা থানার পুলিশ । রবিবার ( ২৪ ডিসেম্বর ) রাতে বোদা পৌরসভার থানাপাড়া এলাকা থেকে ফিরোজ মাহমুদ ( ওরফে ) মোবাইল বাবু (৩১) ও মো: লাবিব ইসলাম (২৪) নামের এই দুই মাদক কারবারিকে আটক করেছে বোদা থানার পুলিশ । ফিরোজ মাহমুদ পৌরসভার থানাপাড়া এলাকার, মৃত নবির উদ্দিনের ছেলে এবং মো: লাবিব ইসলাম, ঠাকুরগাঁও জেলার, ভুল্লি থানার, মুন্সিপাড়া গ্রামের মো: বিপ্লব সরকারের ছেলে । এ সময় বোদা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক জানান,
পঞ্চগড় জেলার পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা (পিপিএম) ও সহকারী পুলিশ সুপার দেবীগঞ্জ সার্কেল রুনা লায়লার দিকনির্দেশনায়, বোদা থানার এসআই মো: আবদুস সালাম, এস আই মো: আব্দুর রাজ্জাক, এস আই মো: সাইফুল ইসলাম, এএসআই /মো: সাজেদুর সহ সঙ্গীয় ফোর্স নিয়ে বোদা থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে গোপন সংবাদের ভিত্তিতে দুজনকে ২ গ্রাম হিরোইন সহ গ্রেফতার করে থানায় নিয়ে আসেন। পরে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬ (১) সারণির ৮(ক) রুজু করলে আসামিদেরকে প্রয়োজনীয় কাগজপত্র সহ পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। এ সময় তিনি আরো বলেন, মাদকের বিরুদ্ধে বোদা থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবেও বলে জানান তিনি ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.