প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:৪৩ এ.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৫, ২০২৩, ১০:৩৮ অপরাহ্ণ
পঞ্চগড়ে নৌকায় ভোট চেয়ে হ্যান্ডবিল বিতরণ করেছেন জাতীয় শ্রমিক

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে পঞ্চগড়ের ট্রাক টার্মিনাল সংলগ্ন বিভিন্ন স্থানে নৌকার ভোট চেয়ে হ্যান্ডবিল বিতরণ করেছেন পঞ্চগড় জেলা জাতীয় শ্রমিক লীগ । সোমবার ( ২৫ ডিসেম্বর ) সন্ধ্যার আগে ট্রাক টার্মিনালসহ বিভিন্ন স্থানে এই হ্যান্ডবিল বিতরণ করেন , জাতীয় শ্রমিক লীগের সভাপতি শাহীন রেজামিয়া। এ সময় শাহিন রেজামিয়া সহ জাতীয় শ্রমিকের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত থেকে, নির্বাচনে ভোটকেন্দ্রে এসে ভোট দেওয়ার অনুরোধ জানাচ্ছেন নৌকার সমর্থক ও কর্মীরা । প্রতীক বরাদ্দের পর থেকেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার-প্রচারণা শুরু করেছেন এই সংগঠনটি । দোকান পাট থেকে শুরু করে পথচারীদের মাঝে হ্যান্ডবিল বিতরণ কালে শ্রমিক লীগের নেতাকর্মীরা, ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করন করেন, এবং আশ্বস্ত করেন, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে একটি অবাধ সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে, এই নির্বাচনে আপনারা সবাই আপনাদের পরিবার পরিজন নিয়ে সকালেই ভোট কেন্দ্রে গিয়ে নৌকার প্রতীকে একটি করে ভোট দেওয়ার অনুরোধ জানান দোকানপাট ও পথচারীদের ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.