প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ ডিসেম্বর ২৬, ২০২৩, ১২:৩০ অপরাহ্ণ
বামনার ডৌয়াতলায় ১ কেজি গাঁজাসহ যুবক আটক

বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনা থানা এলাকায় অভিযান চালিয়ে এক কেজি গাঁজাসহ রিহাত হাওলাদার (২৫) নামে এক মাদকব্যবসায়ীকে আটক করেছে বামনা থানা পুলিশ।
আজ মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দিনগত রাতে বামনা থানার ডৌয়াতলার মদিনা বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তুষার কুমার মন্ডল জানান, 'এক মাদকব্যবসায়ী গাঁজাসহ মদিনাবাজার অবস্থান করছেন, এমন গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। এ সময় এক কেজি গাঁজাসহ রিহাতকে আটক করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গ্রেপ্তার দেখিয়ে জেল হাজতে পাঠানো হয়েছে।'
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.