প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১২:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২, ২০২৪, ৬:৩১ অপরাহ্ণ
জগন্নাথপুরে রাস্তার মাটিকাটার কাজ সম্পন্ন, পরিদর্শন করেছেন ইউপি চেয়ারম্যান

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে দুটি সংস্থার অর্থায়নে ৫ লাখ ৮৮ হাজার টাকা ব্যায় সাপেক্ষে দুই ধাপে গ্রামীণ রাস্তার কাজ সম্পন্ন হয়েছে। এই কাজ পরিদর্শন করেছেন কলকলিয়া ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়ন এর অন্তর্ভুক্ত বালিকান্দী -কালিটেকী -খিদীরপুর রাস্তার মূখ হতে পাড়ারগাঁও গ্রামের তারা মিয়া ( সাবেক মেম্বার ) এর বাড়ী পর্যন্ত ইসলামীফাউন্ডেশন ও উত্তর্ণ এবং এনআরসি এর বাস্তবায়নে ও কলকলিয়া ইউনিয়ন পরিষদের সার্বিক তত্বাবধানে দুই ধাপে ৫ লা ৮৮ হাজার টাকা ব্যায় সাপেক্ষে রাস্তার মাটিকাটার কাজ সম্পন্ন হয়েছে। এই কাজ ২ রা জানুয়ারী রোজ মঙ্গলবার পরিদর্শন করেছেন কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ রফিক মিয়া।
এসময় উপস্থিত ছিলেন, উত্তরণ এর মাঠ কর্মকর্তা ফজলু মিয়া, কলকলিয়া ইউনিয়ন পরিষদের ডিজিটাল উদ্যোক্তা হাসানুজ্জামান আলীনুর, ফুজায়িল আহমদ ও আশাদ আলী।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.