মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ
বই উৎসব উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আল-বেলী আফিফা মহোদয়।
পুলিশ সুপার মহোদয় সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বছরের প্রথম দিনেই শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া শুরু করেছেন। তারই ধারাবাহিকতায় আজ রাবেয়া আলী গালর্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।
বই উৎসবে আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ খায়রুল আলম,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল),জনাব মোঃ শফিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্)
সভাপতিত্ব করেন জনাব তানিয়া খান, অধ্যক্ষ, রাবেয়া আলী গালর্স স্কুল অ্যান্ড কলেজ।
এছাড়াও উপস্থিত ছিলনে অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী,অভিভাবকবৃন্দ ও কোমলমতি শিক্ষার্থীসহ অন্যান্য অতিথিবৃন্দ ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম