প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৬ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৭, ২০২৪, ৬:২০ অপরাহ্ণ
জগন্নাথপুরে বোরো ধান এর চারাগাছ রোপণকে কেন্দ্র করে উত্তেজনা, সংঘর্ষের আশংকা

স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরের পল্লীতে বোরো ধান এর চারাগাছ রোপণকে কেন্দ্র করে জয়নাল ও নিকছন পক্ষের লোকজন এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহুর্তে সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে জানা গেছে।
জানাযায়, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কান্দারগাঁও গ্রাম নিবাসী মৃত আজিজুর রহমান তালুকদার এর ছেলে মোঃ জয়নাল আবেদীন তালুকদার এবং একই গ্রাম নিবাসী মৃত ফজলুর রহমান এর ছেলে মোঃ এখলাছুর রহমান নিকছন এর মধ্যে জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ও বিরোধ চলে আসছে। এরই জের ধরে মোঃ এখলাছুর রহমান নিকছন, তার ভাই মোঃ সাজ্জাদুর রহমান শিপন নিজ পক্ষের লোকজন নিয়ে গতকাল ৭ ই জানুয়ারী রোজ রবিবার ভোরে জয়নাল আবেদীন এর বোরো জমিতে ( কান্দারগাঁও গ্রাম পার্শ্ববর্তী নলুয়ার হাওরে) রোপণকৃত ধানের চারাগাছ ভেঙে ফেলেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে জয়নাল আবেদীন তালুকদার পক্ষের লোকজন ও এখলাছুর রহমান নিকছন পক্ষের লোকজন এর মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহুর্তে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। বিদায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এর জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন এলাকার সচেতন মহল।
এ ব্যাপারে জয়নাল আবেদীন তালুকদার বলেন, গত দুই দিন আগে আমার নিজস্ব জমিতে ধানের চারাগাছ রোপন করেছি। এখলাছুর রহমান নিকছন আমার লাগানো ধানের চারাগাছ মই দিয়ে ভেঙে ফেলেছে। আমি আইনের আশ্রয় নেব। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ওর সাথে দীর্ঘদিন ধরে জমি জায়গা সংক্রান্ত বিষয় নিয়ে মনোমালিন্য ও বিরোধ চলে আসছে। সে আমার মৌরসি সত্বের জমি দখল করার চেষ্টা করছে।
এব্যাপার এখলাছুর রহমান নিকছন মুঠোফোনে আলাপকালে বলেন, জয়নাল এর জমির ধানের চারাগাছ ভেঙে ফেলার বিষয়ে আমি কিছুই জানি না। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, জয়নাল সাথে বিভিন্ন বিষয় নিয়ে আমার মতবিরোধ আছে। বিস্তারিত সাক্ষাতে আলাপ করব।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.