
উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড় ১ ও ২ আসনের ভোটার উপস্থিতি একেবারে নেই বললেই চলে । ১ আসনের দুইটা পর্যন্ত বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায়, আগের মতো নারী-পুরুষ ভোটারদের লাইন নেই। ভোটকক্ষ পুরো ফাঁকা। কেন্দ্রের ভেতরে নৌকা মার্কা ছাড়া অন্যান্য মার্কার পোলিং এজেন্ট দুই থেকে তিনজন। কেন্দ্রের বাইরে আওয়ামী লীগ ছাড়া অন্য দলের নেতাকর্মীদেরও কোনো উপস্থিতি নেই। ভোটার সংখ্যা কম এবং অন্যান্য রাজনৈতিক দলের যথেষ্ট অংশগ্রহণ না থাকায় কোনো ধরনের উত্তেজনাও দেখা যায়নি। রবিবার দুপুর পর্যন্ত পঞ্চগড় ১ ও ২ আসনের বিভিন্ন কেন্দ্র ঘুরে এমন চিত্র দেখা গেছে। পঞ্চগড় ১ আসনের ৪ নং কামাত কাজলদিঘী ইউনিয়নের কামাতকুঞ্জ কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ২৫ পার্সেন্টেজ কম ভোট কাস্ট হয়েছে । আইনশৃঙ্খলা বাহিনীদের গল্প করে সময় কাটাতে দেখা গেছে। এছাড়া প্রার্থীদের এজেন্টরাও অলস সময় পার করছেন। পঞ্চগড় এক আসনে ৬ জন জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও এজেন্ট আছে নৌকাসহ ২-৩ জনের।কামাতকুঞ্জ কাজলদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের, ৮৭ নম্বর কেন্দ্রের প্রিজাইডিং অফিসার আমিরুল ইসলাম বলেন, কেন্দ্রে দুপুর ৩টা পর্যন্ত ২৫ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে । এই কেন্দ্রে মোট ভোটার ২৬১৬ জন । টুনিরহাট কাজলদিঘী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের কেন্দ্র নম্বর ৮৮ এই কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মোঃ সুজাবত আলী জানান, এখানে মোট ভোটার সংখ্যা ২৭১৯ জন এর মধ্যে ভোট দিয়েছে দুপুর ২ টা পর্যন্ত ১২০৫ জন। তবে লক্ষ্য করা গেছে কিছু কিছু কেন্দ্রের বাইরে নৌকা এবং ট্রাক মার্কার সমর্থকদের ভিড় দেখা গেছে। কেন্দ্রের বাইরে ভোটার স্লিপ দিয়ে সহায়তা করছেন সমর্থক কর্মীরা।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম