প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৬:৫৯ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৯, ২০২৪, ৯:২৩ অপরাহ্ণ
জগন্নাথপুর শীত বস্ত্র ক্রয়ের ধূম পড়েছে

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
হঠাৎ করেই ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে জগন্নাথপুর। আর হাট-বাজার গুলোতে শীতবস্ত্র ক্রয়ের ধূম পড়েছে।
ছয় ঋতুর দেশ রূপসী বাংলার শীত মৌসুম চলছে। হঠাৎ করে ৯ ই জানুয়ারী ভোর থেকে ঘন কুয়াশার চাদরে ঢাকা পড়েছে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা। যদিও মাঝে মধ্যে কুয়াশার আড়ালে মিলেছে সূর্যালোক এর দেখা। সকাল থেকে বিকেলে শীতের তীব্রতা বেড়ে যায়। আর এই শীত নিবারনে জগন্নাথপুর উপজেলা সদর সহ গ্রামীণ হাট-বাজার গুলোতে শীতবস্ত্র ক্রয়- বিক্রয়ে ব্যস্ত হয়ে পড়েছেন ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ। দাম - ধর কষা-কষি করে পছন্দের শীতবস্ত্র করছেন ক্রেতা সাধারণ। যেভাবে শীত নেমেছে তাতে মনে হচ্ছে শীতের তীব্রতা আরো বাড়তে পারে। এতে করে উচ্চবিত্ত ও মধ্যবিত্ত পরিবারের লোকজন শীত নিবারনের গরম কাপড় পড়তে পারলেও ক্ষেত খামারের শ্রমিকরা সহ ছিন্নমূল মানুষ অসহনীয় দুর্ভোগের শিকার হয়ে পড়বেন। বিদায় শ্রমজীবী ও ছিন্নমূল মানুষের জন্য সরকারি শীতবস্ত্র বিতরণ একান্ত প্রয়োজন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.