প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১০:০২ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৩, ২০২৪, ৭:০৭ অপরাহ্ণ
ধর্মপাশা উপজেলায় কুরিকাহনিয়া গ্রামের ১ শিশু ইজিবাইকের চাপা পড়ে মৃত্যু।

মোঃ রবি মিয়া সুনামগঞ্জের ধর্মপাশা (প্রতিনিধি)ধর্মপাশা উপজেলার কুরিকাহনিয়া গ্রামের ইজি বাইক এর চাপায় ইমন (৮) নামে এক শিশু নিহত হয়েছে। শনিবার দুপুর ১২ ঘটিকায় কুরি কাহানিয়া গ্রামের সামনে ব্রিজে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইমন এর বাবা ফারুক (৩৫) তিনি একজন দিনমজুর তিনি দিন আনে দিন খা তিনি একমাত্র পরিবারের সম্বল । একমাত্র সন্তানকে হারিয়ে ইমনের বাবা-মা পাগল প্রায়।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত ওই শিশু ও তার বাবা মা সহ ইজিবাইকে ছিলেন , তখন ব্রিজে উঠার সময় এ দুর্ঘটনা ঘটে। এবং ঘটনাস্থলেই সে মারা যায়। এ ঘটনায় সময় এলাকার লোকজন ইজি বাইকটি আটক করে।
ধর্মপাশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামসুদ্দোহা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ইজি বাইকের চাপায় শিশুটি মারা গেছে। এ ব্যাপারে আইনি প্রক্রিয়া গ্রহনের প্রস্তুতি চলছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.