প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৫, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ
পঞ্চগড়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতর

উমর ফারুক পঞ্চগড় জেলা প্রতিনিধি:
২০২৩-২৪ অর্থ বছরে রবি মৌসুমে সরিষা, গম, ভুট্টা, , চিনাবাদাম, শীতকালীন পেয়াজ, মুগ ডাল সহ ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। সোমবার (১৫ জানুয়ারি) দুপুরে বোদা উপজেলা কৃষি অফিসে বীজ ও সার বিতরণ করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতর। এ মৌসুমে উপজেলার ৪৯০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে ১০ কেজি চিনাবাদাম, ৫ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হয়। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত বিনামূল্যে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন , উপজেলা নির্বাহী অফিসার শাহারিয়ার নজীর । এ সময় আরো উপস্থিত ছিলেন, বোদা উপজেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আলম টফি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান , মোখলেছুর রহমান জিল্লু, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাশেদ- উন-নবী সহ উপ- সহকারী কৃষি কর্মকর্তা ও কর্মচারী গুলো উপস্থিত ছিলেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.