প্রিন্ট এর তারিখঃ জুলাই ২৩, ২০২৬, ১:৫৯ এ.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৬, ২০২৪, ৩:২৪ অপরাহ্ণ
বোরহানউদ্দিনে ২ কেজি গাজাসহ ১ যুবক আটক।

এএসটি সাকিল:- ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার টবগী ইউনিয়নের বেড়ীবাধ এলাকায় ২ কেজি ৩ শত গ্রাম গাঁজাসহ নিরব(২৪) নামক যুবককে আটক করেছে বোরহানউদ্দিন থানা পুলিশ।
সোমবার ভোরে বোরহানউদ্দিন থানার,এস,আই রেহান, উদ্দিন,এস,আই,জিএম সাহাবুল,এস,আই,মনির হোসেন সহ,সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে গাঁজাসহ তাকে আটক করেন।
আটককৃত নিরব লালমোহন উপজেলার ধলীগৌরনগর ইউনিয়ন এলাকার বাসিন্দা বলে জানা গেছে, তবে নিরব তজুমদ্দিন এলাকায় স্থায়ী ভাবে বসবাস করে।
বোরহানউদ্দিন থানার অফিসার ইনচার্জ মোঃ শাহীন ফকির (বিপিএম) জানান,
২ কেজি ৩০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক মামলা হয়েছে।
মাদকসহ সকল অপরাধীদের বিরুদ্ধে আমাদের অভিযান চলমান রয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.