প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৪, ৮:৪৬ অপরাহ্ণ
জগন্নাথপুরে এক নারীর আগুনে পোড়া লাশ উদ্ধার

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর আগুনে অর্ধ পোড়া লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।
জানাযায়, ১৭ ই জানুয়ারী রোজ বুধবার সকাল ১০ ঘটিকার সময় সুনামগঞ্জের জগন্নাথপুর পৌর শহরে অবস্থিত ইকড়ছই জামেয়া ইসলামিয়া সিনিয়র আলিম মাদ্রাসার পিছনে ( দক্ষিণ পার্শ্বে) চারা ক্ষেতে প্রায় ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা এক নারীর আগুনে অর্ধ পোড়া লাশ দেখতে পান স্থানীয়রা। তাৎক্ষণিকভাবে বিষয়টি থানা পুলিশকে অবহিত করেন। খবর পেয়ে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করার পাশা-পাশি সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এবং লাশের ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তাৎক্ষণিকভাবে এই নারীর নাম পরিচয় জানা যায়নি। সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়্যিদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম দৈনিক আজকের বসুন্ধরা পত্রিকাকে বলেন, আনুমানিক ৫০ বছর বয়সী অজ্ঞাতনামা নারীর আগুনে পোড়া মরদেহ উদ্ধার করার পাশা-পাশি সুরতহাল রিপোর্ট তৈরী করে ময়নাতদন্তের জন্য লাশ সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, লাশের পাশে কেরোসিনের একটি বোতল পাওয়া গেছে। হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পেলে জানা যাবে।
এবিষয়ে সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আবু সায়্যিদ বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি। আগুনে লাশের অর্ধেক পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করছি হত্যা। কেননা লাশের পাশে কেরোসিনের একটি বোতল পাওয়া গেছে। এটিকে হত্যাকান্ড ধরেই তদন্ত চালিয়ে যাওয়া হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট ও তদন্তে বেরিয়ে আসবে এটি হত্যা না আত্মহত্যা।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.