প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২৪, ৮:৪৪ অপরাহ্ণ
জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় এক জন গুরুতর আহত

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুর - তেলিকোনা সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় মোজাম্মেল (৩৫) নামক এক যুবক গুরুতর আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানাযায়,
সুনামগঞ্জের দিরাই উপজেলার সিকন্দরপুর গ্রাম নিবাসী মখলিছুর রহমান এর ছেলে মোজাম্মেল হক(৩৫) ও আজিজুল হক (২২) গতকাল ১৭ ই জানুয়ারী দিবাগত রাত ৭ ঘটিকার সময় মোটরসাইকেল যোগে জগন্নাথপুর যাওয়ার পথে জগন্নাথপুর - তেলিকোনা (চন্ডিঢহর) সড়কের বলবল এলাকায় ইজিবাইক (টমটম) গাড়ীকে ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেল ও ইজিবাইক (টমটম) গাড়ীর মধ্যে সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী মোজাম্মেল হক (৩৫) ও আজিজুল হক (২২) আহত হয়েছেন। আহতরা স্থানীয় কলকলিয়া বাজারে চিকিৎসা নিলেও গুরুতর আহত মোজাম্মেল হক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন কলকলিয়া বাজারস্থ মিজান ফার্মেসী স্বত্বাধিকারীরা ডাঃ মিজানুর রহমান ও ইজিবাইক চালক রিপন মিয়া।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.