প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৮:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২১, ২০২৪, ৮:৪৮ অপরাহ্ণ
মধ্যনগরে, ভারতীয় ৬৫ পিস ইয়াবাসহ আটক ১

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের সাভারীপাড়া হতে ৬৫ পিস ইয়াবাসহ শনিবার রাত সাড়ে দশটায় এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মধ্যনগর থানা পুলিশ।
গ্রেফতারকৃত প্রনয়ন তালুকদার (৩৫) উপজেলার সাভারীপাড়া গ্রামের প্রবোধ তালুকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১০:৩০ মিনিটে চামারদানী ইউপির একতা উচ্চ বিদ্যালয়ের পশ্চিমপাশ হতে প্রনয়ন তালুকদারকে ৬৫ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। যার আনুমানিক মূল্য উনিশ হাজার পাঁচশত টাকা।
মধ্যনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ এমরান হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
তিনি জানান, আজ রবিবার গ্রেফতারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.