
গোলাপগঞ্জ প্রতিনিধি: গোলাপগঞ্জের রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মা সমাবেশ, প্রতিষ্ঠাতা সাবেক প্রদান শিক্ষক সিরাজ উদ্দিন ও তাহার সহধর্মিণী শিক্ষানুরাগী সুলতানা উদ্দিনকে সংবর্ধনা দেয়া হয়েছে। ‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ সন্তানের প্রতি মায়ের দায়িত্ব ও করণীয় এবং গুণী প্রতিষ্ঠাতা সাবেক প্রদান শিক্ষক সংবর্ধনা দিতে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আজিজ খানের সভাপতিত্বে প্রধান শিক্ষক আতিকুর রহমানের সঞ্চালনায় বৃহস্পতিবার সকালে বিদ্যালয়ের হলরুমে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন শিক্ষাণুরাগী সমাজসেবক সেলিম আহমদ, আজমল হোসেন, ম্যানেজিং কমিটির সদস্য হুছনা বেগম, হাফিজ উদ্দিন লিটন,কবির আহমদ, শিক্ষক নার্গিছ সুলতানা, নিয়তী রানী চন্দ, অনিতা রানী রায়, সাবিত্রী রানী রায়।
এ সময় বক্তারা বলেন, শিক্ষার গুণগত মান ও শিক্ষকের সম্মান একটি অন্যটির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন পুনরুদ্ধার সম্ভব।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম