প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৪৪ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৬, ২০২৪, ৬:৫৭ অপরাহ্ণ
জগন্নাথপুরে মৎস্য অধিদপ্তরের উদ্যোগে গাছের চারা বিতরণ

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জগন্নাথপুরের চারশত মানুষের মাঝে হিজল ও করচ গাছের চারা বিতরণ করা হয়েছে।
মৎস্য অধিদপ্তরের উদ্যোগে ও জাতিসংঘের খাদ্য ও কৃষি উন্নয়ন সংস্থার সহযোগিতায় জলবায়ু সহনশীল কার্যক্রম ও জীববৈচিত্র্য সংরক্ষণের লক্ষে ২৫ শে জানুয়ারী সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ প্রাঙ্গণে উপজেলার চারশত মানুষের মাঝে হিজল ও করচ গাছের চারা বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম, সুনামগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা শামশুল করিম,জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবুল হোসেন লালন, মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা মৎস্য কর্মকর্তা আক্তারুজ্জামান, চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান শহীদুল ইসলাম বকুল, আশারকান্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আইয়ুব খান, জাতিসংঘের খাদ্য ও কৃষি উন্নয়ন সংস্থার প্রতিনিধি জিয়াউল হক ও শফিউল্লাহ প্রমূখ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.