প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৭:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ২৯, ২০২৪, ৭:৪৯ অপরাহ্ণ
জগন্নাথপুরে ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার শুভ উদ্বোধন করেছেন উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম।
" বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি " এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায়, জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্বাবধানে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা প্রশাসনের আয়োজনে ২৯ শে জানুয়ারী রোজ সোমবার সকাল ১০ ঘটিকার সময় উপজেলা পরিষদ প্রাঙ্গণে দুই দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করেছেন জগন্নাথপুর উপজেলা পরিষদ এর চেয়ারম্যান মোঃ নূরুল ইসলাম। এবং মেলার স্টল ঘুরে দেখেছেন।
এময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আল-বশিরুল ইসলাম, জগন্নাথপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিয়াদ বিন ইব্রাহিম ভূঁইয়া সা-আধ, জগন্নাথপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া খানম সাথী, জগন্নাথপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ খালেদ সাইফুল্লাহ, জগন্নাথপুর উপজেলা সমাজসেবা কর্মকর্তা বিলাল হোসেন, জগন্নাথপুর উপজেলা আইসিটি কর্মকর্তা আশীষ চক্রবর্তী, জগন্নাথপুর প্রেসক্লাব এর সভাপতি শংকর রায়, উপজেলা প্রশাসনের কর্মকর্তা বৃন্দ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এর শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা একান্ত আলাপকালে বলেন, উপজেলার ১২ টি শিক্ষা প্রতিষ্ঠান এর স্টল নিয়ে মেলাটি শুরু হয়েছে। ৩০ শে জানুয়ারী বিকেলে সমাপনী অনুষ্ঠান এর মধ্য দিয়ে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার সমাপ্তি ঘটবে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.