মেহেদী হাসান মিলন, রাজশাহী
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৫, রাজশাহীর একটি আভিযানিক দল ২৮ জানুয়ারী ২০২৪ ইং তারিখ রাত্রী-১৯.৪০ ঘটিকায় ঘটনাস্থল রাজশাহী জেলার পুঠিয়া থানাধীন গোন্ডগোহলী ইউপির অন্তর্গত নিমতলা বাজারস্থ পান্না মহুরী মার্কেট এর নাজমুল হোসেন এর মনোহারী দোকানের সামনে হইতে গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর ইসলাম (৪৩), পিতা- মো: নুরুল ইসলাম, মাতা- মোসা: হানিফা বেগম, সাং- নামাটোলা, ইউপি- চককুতি, থানা- শিবগঞ্জ , জেলা- চাপাইনবাবগঞ্জ এর হেফাজত হতে তার ব্যাটারী চালিত ভ্যানগাড়ীর পাটাতনের ভিতর হতে ১৯৯ (একশত নিরানব্বই) বোতল ফেন্সিডিল (মাদকদ্রব্য) ও মাদক কারবারীর কাজে ব্যবহৃত একটি পুরাতন ব্যাটারী চালিত তিনচাকা বিশিষ্টি ভ্যানগাড়ী এবং মাদক কারবারীর কাজে ব্যবহৃত একটি পুরাতন নেভী ব্লু রংয়ের (আইটেল) বাটন মোবাইল ফোন (যাহাতে ০২টি সীম সংযুক্ত) উদ্ধার করে। আসামী উক্ত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে চাপাইনবাবগঞ্জ হতে পুঠিয়া থানা এলাকায় নিয়ে আনতে ছিলো।
র্যাব এর প্রাথমিক জিজ্ঞাসাবাদে উক্ত গ্রেফতারকৃত আসামীকে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় যে, ধৃত আসামী উক্ত ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে চাপাইনবাবগঞ্জ হইতে পুঠিয়া থানা এলাকায় নিয়ে আসতে ছিলো।
গ্রেফতারকৃত উক্ত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য রাজশাহী জেলার পঠিয়া থানায় এজাহার মুলে হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম