প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৩১ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ৩০, ২০২৪, ১০:৪৭ অপরাহ্ণ
বরগুনার বামনায় ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বামনা (বরগুনা) প্রতিনিধি
বরগুনার বামনার ঐতিহ্যবাহী দুই শিক্ষা প্রতিষ্ঠান হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজ ও হলতা ডৌয়াতলা সমবায় বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ে তিন দিনব্যাপী বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ শেষের দিন সাংস্কৃতিক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়। প্রথম দিন রবিবার কলেজ ও মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ আয়োজনে বিদ্যালয় ও কলেজ মাঠ প্রাঙ্গণে দিনব্যাপি চলে ক্রীড়া অনুষ্ঠান। জাতীয় সংগীত পরিবেশন,পতাকা উত্তোলন,পায়রা উড়িয়ে অনুষ্ঠানটির শুভ উদ্বোধন করা হয়। গতকাল থেকে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান যা আজও দিনব্যাপী চলে।
সাংস্কৃতিক ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হলতা ডৌয়াতলা ওয়াজেদ আলী খান ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মো. সফিকুল ইসলাম। এ সময় কলেজ ও বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকগণ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তৃতায় বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান শিক্ষার্থীদের উদ্দেশ্য বলেন- 'তোমরা ভালো শিক্ষা নিয়ে ভালো জাতি গড়তে নিজেদের আত্মনিয়োগ করে মা-বাবার মুখ উজ্জ্বল করবে। তিনি এ সময় দর্শকদের প্রশংসা করে বলেন-প্রচুর সংখ্যক আগত দর্শক প্রমান করে আমরা বাঙালিরা কতটা সাংস্কৃতিপ্রেমী।'
শেষে তিন দিনব্যাপী ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতায় অংশগ্রহনকারী বিজয়ী ছাত্র-ছাত্রীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.