প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫১ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৮:০৬ অপরাহ্ণ
জলঢাকায় অর্নিবান বিদ্যালয়ে সম্বর্ধনা ও বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত।

হাসানুজ্জামান সিদ্দিকী হাসান
জলঢাকা নীলফামারী প্রতিনিধি
নীলফামারীর জলঢাকায় আলহাজ্ব মোবারক হোসেন অর্নিবান বিদ্যালয়ের বিদায় ও সম্বর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার বিদ্যালয় ক্যাম্পাসে বিদ্যালয় কর্তৃক প্রতিষ্ঠানের সাবেক ছাত্র সাংসদ সাদ্দাম হোসেন পাভেলের সম্বর্ধনা ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিদ্যালয়ের সভাপতি আলহাজ্ব আমজাদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ও বিদ্যালয়ের সম্বর্ধিত সাবেক ছাত্র সাদ্দাম হোসেন পাভেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জি আর সারোয়ার, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদ হোসেন রুবেল,থানার অফিসার ইনচার্জ মুক্তারুল আলম, মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক, মুক্তিযোদ্ধা শিক্ষাবিদ আব্দুল গফফার,সাবেক শিক্ষক আলমগীর ইসলাম,সরকারী বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুর রহমান, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ মোঃ রোকনুজ্জামান চৌধুরী, শিক্ষক আব্দুল্লাহ,প্রমুখ।
সভায় প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়ার প্রত্যয়ে বিদায়ী শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতি গঠনের কাজে নিয়োজিত থাকতে এবং বাল্য বিবাহ সহ মাদককে রোধ করতে সকলকে এগিয়ে আসতে আহ্বান জানান।
অনুষ্ঠানে সাংসদ কে সম্বর্ধনা শেষে বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় শিল্পীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.