সিহাবুল আলম সম্রাট
বিভাগীয় ব্যুরো চীফ রাজশাহী
০৩ ফেব্রুয়ারী ২০২৪ ইং তারিখ সন্ধ্যা ৭টায়
রাজশাহীর দুর্গাপুর মডেল প্রেসক্লাবের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে । আজ শনিবার প্রেসক্লাবের সভাপতি মোঃ জীবন আলী সবুজ (কোরবান) এর উপস্থিতি তে সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও সাধারণ সম্পাদক মোঃ মনোয়ার হোসেন পন্টি ও অন্যান্য সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভায় সাংবাদিক বৃন্দ কে নিয়ে একুশে ফেব্রুয়ারির পুষ্প অর্পণ কারা নিয়ে, ভ্রমণ বিষয়ে, নতুন সদস্য বিষয় ও বিবিধ বিষয় নিয়ে সাংবাদিকদের সাথে আলোচনা করেন এবং সাংবাদিকদের কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে দিকনির্দেশনা দেন ও অন্যান্য বিষয় নিয়ে সার্বিক আলোচনা করেন সভাপতি।
প্রেসক্লাবের সভাপতি মোঃ জীবন আলী সবুজ (কোরবান) বলেন, "আমাদের এই দূর্গাপুর মডেল প্রেসক্লাব সাংবাদিকদের একটি প্রাণের সংগঠন। সাংবাদিকদের এই সুন্দর সুশৃংখল সংগঠনটিকে ধ্বংস করার জন্য কুচক্রি মহল অনেক ভাবেই হেনস্থা করার চেষ্টা করে আসছে একটি চক্র। তাই আমাদের সকলের একত্বভাবে কাজ করতে হবে।
তিনি আরো বলেন, আমাদের এই প্রেসক্লাব কে কিভাবে এগিয়ে নিতে হবে , সবাই মিলে এক সাথে কাজ করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে সে বিষয়ে আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন দূর্গাপুর মডেল প্রেস ক্লাবের সভাপতি জীবন আলী সবুজ(কোরবান), সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন পন্টি, আরও উপস্থিত ছিলেন সেলিম ইসলাম, সোহানুর রহমান সোহান, মুক্তার মাহবুব, সিহাবুল আলম সম্রাট, মেহেদী হাসান মিলন, , আশরাফুল ইসলাম, মেহেদী হাসান, শাহিন ইসলাম, রকিবুল ইসলাম প্রমূখ।