প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ১:৩০ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৮:০৪ অপরাহ্ণ
ধর্মপাশায় চিত্রাঙ্কন, প্রতিযোগিতা অনুষ্ঠিত

রবি মিয়া ধর্মপাশা (সুনামগঞ্জ) প্রতিনিধি
৫ফেব্রুয়ারি জাতীয় গ্রন্থাগার দিবস উদযাপন উপলক্ষে সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলা সদরের ফারহানা জান্নাত খাদিজা হলরুমে গ্রন্থাগার বিষয়ক চিত্রাঙ্কন, রচনা ও বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১১টার দিকে মাস্টারবাড়ী সুফিয়া রহিম গণ পাঠাগার এই অনুষ্ঠানের আয়োজন করে।
এতে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ছাত্র ছাত্রী অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন মাস্টারবাড়ী ট্রেনিং ইনসস্টিটিউটের অধ্যক্ষ গোলাম জিলানী, মধ্যনগর বিশ্বেশ্বরী পাবলিকউচ্চ বিদ্যালয় ও কলেজের প্রভাষক নির্মল চন্দ্র সরকার, সিনিয়র সাংবাদিক সালেহ আহমদ, মাস্টারবাড়ী প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক জয় চন্দ্র দাস, সহকারী শিক্ষক আজিজুল হাকিম,ধর্মপাশা ২নং সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আতাউর রহমান প্রমুখ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.