প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ২:৫৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৩, ২০২৪, ৮:০২ অপরাহ্ণ
সুনামগঞ্জে বিট পুলিশিং অনুষ্ঠিত

রবি মিয়া ধর্মপাশা(সুনামগঞ্জ) প্রতিনিধি
সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন পরিষদ হলরুমে মাদক, জুয়া, ইভটিজিং, বাল্য বিবাহ,জঙ্গীবাদ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেল সাড়ে তিনটার দিকে মধ্যনগর থানা পুলিশ এই সভার আয়োজন করে। ইউপি সদস্য আবদুস সাত্তারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানার ওসি মোহাম্মদ এমরান হোসেন। এসআই রফিজুল মিয়ার সঞ্চালনে বক্তব্য রাখেন বংশীকুন্ডা উত্তর ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বিল্লাল হোসেন, বংশীকুন্ডা উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজ উদ্দিন, সাংবাদিক আল আমিন আহমেদ সালমান, ইউপি সদস্য আবদুল মান্নান প্রমুখ।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.