প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:২৬ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ৭:১৯ অপরাহ্ণ
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী গ্রেপ্তার

হুমায়ূন কবীর ফরীদি, স্টাফ রিপোর্টারঃ
জগন্নাথপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলকা(৩৮)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাযায়, গোপন সংবাদের ভিত্তিতে সুনামগঞ্জের জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম এর দিক নির্দেশনায় অত্র থানার এসআই সাব্বির আহসান এর নেতৃত্বে একদল পুলিশ ৩ রা ফেব্রুয়ারী দিবাগত রাতে বিশেষ অভিযান পরিচালনা করে জগন্নাথপুর উপজেলার পাইলগাঁও ইউনিয়ন এর অন্তর্ভুক্ত শ্যামারগাঁও গ্রাম নিবাসী সুজাত উল্লাহর ছেলে আদালত কর্তৃক সাজাপ্রাপ্ত পলাতক আসামী আলকা হোসেন (৩৮)কে গ্রেপ্তার করেছেন। সে দীর্ঘদিন ধরে পুলিশ এর চোখ ফাঁকি দিয়ে পালিয়ে ছিল। গ্রেপ্তারকৃত আসামী আলকা হোসেন (৩৮) কে ৪ ঠা ফেব্রুয়ারী সুনামগঞ্জ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়। আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরন করেছেন।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.