প্রিন্ট এর তারিখঃ জুলাই ২২, ২০২৬, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ৪, ২০২৪, ৭:৩১ অপরাহ্ণ
বামনার ডৌয়াতলায় সড়ক দুর্ঘটনায় নিহতের জানাজা সম্পন্ন

বামনা (বরগুনা) প্রতিনিধি
সড়ক দুর্ঘটনায় নিহত বরগুনার বামনা উপজেলার ডৌয়াতলার আকলিমা বেগমের জানাজা সম্পন্ন হয়েছে। রোববার (৪ ফেব্রুয়ারি) বাদ আসর উপজেলার ডৌয়াতলা মক্কা বাজারে তার বাবার বাড়িতে এ জানাজা অনুষ্ঠিত হয়। ডৌয়াতলা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মো. গোলাম কবির এতে ইমামতি করেন।
জানাজা শেষে মরহুমার পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
জানাজায় বামনা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সৈয়দ মানজুরুর রব মূর্তজা আহসান,
বামনা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও রামনা ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম জমাদ্দার, বামনা ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান সগীর, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকাতুল ইসলাম, ডৌয়াতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. নুরুল হক খান, ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. সাদিকুর রহমান সাদেকসহ স্থানীয় ও বিভিন্ন এলাকা থেকে আগত মানুষ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, শনিবার (৩ ফেব্রুয়ারি) সকালে ঢাকা-পাথরঘাটা মহাসড়কের আলিশার মোড় এলাকায় নসিমন ও ইজিবাইকের সংঘর্ষে ডৌয়াতলার আকলিমা বেগমের মৃত্যু হয়। আহত হয় তিনজন। এর মধ্যে ইজিবাইক চালক বশির হাওলাদার আশংকাজনক অবস্থায় শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
সম্পাদক
ও প্রকাশক : মোঃ আজির উদ্দিন সেলিম
Copyright © 2026 দৈনিক মানবাধিকার সংবাদ. All rights reserved.